গ্লোবাল ট্যুর: আহসান মঞ্জিল বাংলাদেশের রাজধানী ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত। ঢাকার নবাবের বাসভবন আহসান মঞ্জিল। বুড়িগঙ্গা নদীর তীরে সুন্দর পরিবেশে ইসলামপুরে অবস্থিত। আহসান মঞ্জিল ব্রিটিশ ভারতের উপাধিপ্রাপ্ত নবাব পরিবারের বাসভবন ও সদর কাচারি ছিল। এ ভবনটি ঢাকার অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য নিদর্শন। তৎকালীন বৃটিশ সরকার জমিদারকে নবাব খেতাবে ভূষিত করেন। ১৯৮২ সালে ইহা পরিস্কার পরিচ্ছন্ন করে এখানে একটি জাদুঘর তৈরী করা হয়। এই ভবনে রয়েছে ৩১টি ঘর এবং ২৩টি গ্যালারী যেখানে নবাবদের ব্যবহৃত বিভিন্ন ফার্নিচার, বাসনকোশন, গৃহে ব্যবহার্য সামগ্রী এবং ছবি শুভা পাচ্ছে। আহসান মঞ্জিলের আশে পাশের পরিবেশও খুবই মনোরম।
প্রবেশ ফি : বাংলাদেশী দর্শক ৫ টাকা জনপ্রতি। সার্কভুক্তদেশের দর্শক ৫ টাকা জনপ্রতি। অন্যান্য দেশের দর্শক ৭৫ টাকা জনপ্রতি। ছাত্র-ছাত্রীদের বিনা টিকিটে প্রবেশ করতে দেয়া হয়। তবে আবেদন করতে হবে।

সময়সূচী: গ্রীষ্মকালীন সময়সূচি: (এপ্রিল-সেপ্টেম্বর)- (শনিবার-বুধবার) সকাল ১০.৩০টা থেকে বিকাল ৫.৩০টা পর্যন্ত কেল্লা খোলা থাকে। মাঝখানে দুপুর ১টা থেকে ১.৩০ পর্যন্ত আধ ঘণ্টার জন্যে বন্ধ থাকে। শুক্রবার-বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭.৩০টা পর্যন্ত।
শীতকালীন সময়সুচি: (অক্টোবর-মার্চ)- (শনিবার-বুধবার) সকাল ৯.৩০টা থেকে বিকাল ৪.৩০টা পর্যন্ত খোলা থাকে। শীতকালেও দুপুর ১টা থেকে ১.৩০ পর্যন্ত বন্ধ থাকে। শুক্রবার-বিকাল ২.৩০টা থেকে সন্ধ্যা ৭.৩০টা পর্যন্ত। বৃহস্পতিবার সাপ্তাহিক ছুটি ।

কিভাবে যাবেন: দেশ থেকে সড়কপথ, রেলপথ ও আকাশপথে এবং বিদেশের থেকে আকাশপথে ঢাকায় যাওয়া যায়। ঢাকা শাহজালাল বিমান বন্দর, কমলাপুর রেলষ্টেশন, সায়দাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল অথবা গাবতলী বাস টার্মিনাল থেকে প্রাইভেট ট্যক্সি করে আহসান মঞ্জিল যাওয়া যাবে। ঢাকার গুলিস্তান, শাহবাগ বা কার্জন হলের সামনে হতে রিকশা ও সিএনজিযোগে আহসান মঞ্জিল যাওয়া যাবে।

🌍 UK, Australia, New Zealand, USA, Canada, and Schengen Visit Visa Processing
🌍 UAE, QATAR, SAUDI ARABIA, EGYPT, MOROCCO, IRAN, PAKISTAN, Uzbekistan, Singapore, Malaysia,
🌍আপনি কি সপরিবারে বা এককভাবে ভ্রমণের জন্য ভিসা আবেদন করতে চাচ্ছেন? দেশ থেকে বা দেশের বাইরে থেকেও অনলাইনে আবেদন করা এখন খুবই সহজ! আমরা অত্যন্ত অভিজ্ঞ ভিসা প্রসেসিং অফিসারের মাধ্যমে আপনার ভিসা আবেদন অত্যন্ত যত্ন সহকারে প্রক্রিয়া করি।
যোগাযোগ: Call/WhatsApp +88-01903-845418 Email:bdtour7@gmail.com