গ্লোবাল ট্যুর: কেন্দ্রীয় শহীদ মিনার বাংলাদেশের রাজধানী ঢাকার কেন্দ্রস্থলে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে অবস্থিত। ভাষার জন্য জীবন দান এমন ইতিহাস বাঙ্গালী জাতি ছাড়া আর কোন জাতির নেই। ১৯৫২ সালের ২১শে ফেব্রæয়ারী রাষ্ট্রভাষা বাংলার দাবীতে নিহতদের স্মৃতিতে গড়ে তোলা হয় এই শহীদ মিনার। এই মিনারের ডিজাইন করেছেন বিখ্যাত প্রকৌশলী হামিদুর রহমান। বর্তমানে ২১শে ফেব্রæয়াারী মাতৃভাষা দিবস হিসাবে জাতিসংঘ কর্তৃক স্বীকৃতি পাওয়ায় সারা পৃথিবীব্যাপী এদিনটি মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়।
কিভাবে যাবেন: দেশ থেকে সড়কপথ, রেলপথ ও আকাশপথে এবং বিদেশ থেকে আকাশপথে ঢাকায় যাওয়া যাবে। ঢাকা শাহজালাল বিমান বন্দর, কমলাপুর রেলষ্টেশন, সায়দাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল অথবা গাবতলী বাস টার্মিনাল থেকে প্রাইভেট ট্যক্সি করে কেন্দ্রীয় শহীদ মিনারে যাওয়া যাবে। ঢাকার গুলিস্তান, শাহবাগ বা ঢাকা বিশ^বিদ্যালয় এলাকার যে কোন জায়গা হতে সিএনজি ও রিকশাযোগে কেন্দ্রীয় শহীদ মিনারে যাওয়া যাবে।
প্রবেশ ফি: শহীদ মিনার দেখতে কোন ফি লাগে না।
Visit Our Social Site: Group: https://www.facebook.com/groups/globaltourb Page: https://www.facebook.com/globaltourb
Recent Comments