গ্লোবাল ট্যুর: ফ্যান্টাসি কিংডম মন প্রফুল্ল করার জন্য ঢাকার শহরতলী আশুলিয়ায় গড়ে উঠেছে ফ্যান্টাসি কিংডম। এখানে রয়েছে আনন্দদায়ক ১৯টি রাইড এবং হরেক রকম গেম। ঢাকা থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে সাভার রপ্তানী প্রক্রিয়াজাত অঞ্চল এবং আজমপুরের মাঝামাঝি স্থানে আশুলিয়া অবস্থিত। আশুলিয়া বেড়ী বাঁেধর দু’দিকে টলটলে পানি এবং নির্মল বাতাসে ঘুরে বেড়ালে আপনার মন ভরে যাবে।

কিভাবে যাবেন: দেশ থেকে সড়কপথ, রেলপথ ও আকাশপথে এবং বিদেশ থেকে আকাশপথে ঢাকায় যাওয়া যাবে। ঢাকা শাহজালাল বিমান বন্দর, কমলাপুর রেলষ্টেশন, সদরঘাট, সায়দাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল অথবা গাবতলী বাস টার্মিনাল থেকে প্রাইভেট ট্যক্সি করে ফ্যান্টাসি কিংডমে যাওয়া যাবে। ঢাকার থেকে ফ্যান্টাসি কিংডমে যাওয়ার জন্য অনেক গুলো বাস রয়েছে। ঢাকার মতিঝিল, গুলিস্তান, শাহবাগ, ফার্মগেট, আসাদগেট, শ্যমলী, মহাখালি, বিশ^রোড ও মিরপুর ও উত্তরা থেকে ফ্যান্টাসি কিংডমে যাওয়া যাবে।

প্রবেশ ফি: ফ্যান্টাসি কিংডমে প্রবেশ ফি ৪০০ টাকা জনপ্রতি। এছাড়াও রাইডের জন্য আলাদা আলাদা ফি দিতে হবে।

সময়সূচি: দর্শনার্থীদের জন্য প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত ফ্যান্টাসি কিংডম খোলা থাকে।

🌍আপনি কি সপরিবারে বা এককভাবে ভ্রমণের জন্য ভিসা আবেদন করতে চাচ্ছেন? দেশ থেকে বা দেশের বাইরে থেকেও অনলাইনে আবেদন করা এখন খুবই সহজ! আমরা অত্যন্ত অভিজ্ঞ ভিসা প্রসেসিং অফিসারের মাধ্যমে আপনার ভিসা আবেদন অত্যন্ত যত্ন সহকারে প্রক্রিয়া করি।
🌍 UK, Australia, New Zealand, USA, Canada, and Schengen Visit Visa Processing
🌍 UAE, QATAR, SAUDI ARABIA, EGYPT, MOROCCO, IRAN, PAKISTAN, Uzbekistan, Singapore, Malaysia,
যোগাযোগ: Call/WhatsApp +88-01903-845418 Email:bdtour7@gmail.com