গ্লোবাল ট্যুর: কুয়াকাটা এক দূর্লভ প্রাকৃতিক সৌন্দয্যে ভরপুর। অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে আমাদের নিকট কিছু দিন আগেও অপরিচিত ছিল। রাজধানী ঢাকা থেকে ৩২০ কিলোমিটার দুরে বাংলাদেশের দক্ষিণে পটুয়াখালি জেলার লতাচাপলি ইউনিয়নে অবস্থিত কুয়াকাটা। কুয়াকাটায় রয়েছে ৩০ কিলোমিটার লম্বা এবং ৬ কিলোমিটার চওড়া সমুদ্র সৈকত। তার প্রধান আকর্ষণ হচ্ছে পূর্ব দিকের সূর্যোদয় এবং পশ্চিমের সূর্যাস্ত উভয়ই এখান থেকে অবলোকন করা যায়। যা এই সৈকতকে পৃথিবীর অন্যান্য সৈকতগুলো থেকে আলাদা বৈশিষ্ট দান করেছে। শীত কালে শীত প্রধান দেশ থেকে প্রচুর অতিথি পাখি প্রচন্ড শীতের হাত থেকে রক্ষা পেতে এখানে ছুটে আসে। এখানে প্রাকৃতিক সৌন্দর্য্য বালুময় সাগর পার,নীল আকাশ, নারীকেল গাছের সারি, সাগরের প্রচুর জলরাশি এবং চীর হরিৎ বনের মধ্যে অপরুপ সমন্বয় ঘটেছে, যা একজন পর্যটকের মন কেড়ে নেবে। কুয়াকাটায় সৈকত ছাড়াও রয়েছে উপজাতিদের বাস। সৈকতের নিকটে গ্রামে বাস কওে মগ উপজাতি। মগদের ব্যাতিক্রম জীবন যাত্রা দেখে অবাক হবেন। ভ্রমণের জন্য কুয়াকাটা দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। প্রত্যেক বছর হাজার হাজার পর্যটক এখানে বেড়াতে আসে।

কুয়াকাটা নামটি এসেছে কুয়া (কুপ) শব্দ থেকে। এখানের রাখাইন সম্প্রদায় বহুপূর্বে সাধারণ ব্যবহার ও পানিয় জলের জন্য কুয়াকাটা সাগর পাড়ে একটি কুয়াখনন করে। এই কুয়া থেকেই কুয়াকাটা নামের উৎপত্তি। কুয়াকাটা হিন্দু এবং বৌদ্ধ সম্প্রদায়ের নিকট একটি পবিত্রতীর্থ স্থান। বাংলাদেশের সর্ববৃহৎ গৌতম বুদ্ধের মূর্তিটি এখানে অবস্থিত। প্রত্যেক বছর এখানে রাশ পূর্ণিমা ও মাঘি পূর্ণিমার সময় মেলার আয়োজন করা হয়।

🌍আপনি কি সপরিবারে বা এককভাবে ভ্রমণের জন্য ভিসা আবেদন করতে চাচ্ছেন? দেশ থেকে বা দেশের বাইরে থেকেও অনলাইনে আবেদন করা এখন খুবই সহজ! আমরা অত্যন্ত অভিজ্ঞ ভিসা প্রসেসিং অফিসারের মাধ্যমে আপনার ভিসা আবেদন অত্যন্ত যত্ন সহকারে প্রক্রিয়া করি।
🌍 UK, Australia, New Zealand, USA, Canada, and Schengen Visit Visa Processing
🌍 UAE, QATAR, SAUDI ARABIA, EGYPT, MOROCCO, IRAN, PAKISTAN, Uzbekistan, Singapore, Malaysia,
যোগাযোগ: Call/WhatsApp +88-01903-845418 Email:bdtour7@gmail.com