গ্লোবাল ট্যুরঃ বাংলাদেশিদের জন্য ভ্রমণ সহজ করার লক্ষ্যে ই-ভিসা সেবা চালু করছে থাইল্যান্ড। এর ফলে দেশটিতে ভ্রমণের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর হবে।২ জানুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য ই-ভিসা সেবা চালু করা হবে বলে দূতাবাসের এক বিজ্ঞপ্তি থেকে জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের সাধারণ নাগরিকরা আগামী ২ জানুয়ারি থেকে ই-ভিসা সেবা পেলেও সরকারি পাসপোর্টধারীদের ক্ষেত্রে  ১৯ ডিসেম্বর থেকে এ সুবিধাটি শুরু করেছে দেশটির সরকার।আবেদনের ১০ দিনের মধ্যে ইমেইলে এ ভিসা দেওয়া হবে। আবেদনকারীদের https://www.thaievisa.go.th ওয়েবসাইটের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই নতুন ব্যবস্থার মাধ্যমে আবেদনকারীরা ই-মেইলের মাধ্যমে অনুমোদিত ভিসা পাবেন। এরপর এটি প্রিন্ট করে থাই ইমিগ্রেশন সেন্টারে উপস্থাপন করতে পারবেন তারা।

আবেদনকারীরা https://www.combank.net.bd/thaievisa ওয়েবসাইটের মাধ্যমে দূতাবাসের ব্যাংক অ্যাকাউন্টে আবেদন ফি জমা দিতে পারবেন। এরপর দূতাবাসের ফি যাচাইকরণের জন্য প্রণীত সিস্টেম পেমেন্ট ইনফো সামারিতে তার তথ্য দিতে হবে।

থাইল্যান্ডের ভিসার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।##

🌍আপনি কি সপরিবারে বা এককভাবে ভ্রমণের জন্য ভিসা আবেদন করতে চাচ্ছেন? দেশ থেকে বা দেশের বাইরে থেকেও আবেদন করা এখন খুবই সহজ! আমরা অভিজ্ঞ ভিসা প্রসেসিং অফিসারের মাধ্যমে আপনার ভিসা আবেদন যত্ন সহকারে প্রক্রিয়া করি। আমাদের টিমে রয়েছেন বাস্তবে বিভিন্ন দেশ ভ্রমণকারী, যাদের এ বিষয়ে অভিজ্ঞতা রয়েছে। এছাড়াও রয়েছে ইনভাইটেশন অথবা স্পনসর করার মত লোক।

🌍 UK, Australia, New Zealand, USA, Canada, and Schengen Visit Visa Processing
,যোগাযোগ: Call/WhatsApp/Imo +88-01903-845418 Email:bdtour7@gmail.com