গ্লোবাল ট্যুর: জিয়া বা চন্দ্রিমা উদ্যান বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের প্রাণকেন্দ্র শেরেবাংলা নগরে সংসদ ভবনের পাশে অবস্থিত। এর দক্ষিণে জাতীয় সংসদ ভবন, উত্তরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ও বাণিজ্যমেলার মাঠ, পশ্চিমে গণভবন এবং পুর্বে তেজগাঁও পুরানো বিমানবন্দর অবস্থিত। সাবেক রাষ্ট্রপতি বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধি এখানে অবস্থিত। জিয়াউর রহমানের সমাধির দক্ষিণ পাশে ক্রিসেন্ট লেক অবস্থিত। এর দক্ষিণ পাশে চারপাশজুড়ে চমৎকার করে সিঁঁড়ি তৈরি করা হয়েছে দর্শণার্থীদের বসার জন্য। ভিতরে প্রবেশের জন্য লেকের মাঝখান দিয়ে তৈরি করা হয়েছে ক্রিসেন্ট লেকের উপর ঝুলন্ত সেতু। এই সেতু সংসদ ভবনের উত্তর পাশ থেকে সমাধি পর্যন্ত জাগাটিকে দিয়েছে বাড়তি সৌন্দর্য। অর্ধচন্দ্রাকৃতির সেতুটি বিশেষত্ব হল বিশেষভাবে স্টিল হ্যাঙ্গারের ওপর তৈরি হয়েছে। দাঁড়িয়ে আছে সিঙ্গেল আরসিসি আর্চের ওপর। হ্যাঙ্গার পাইপ দিয়ে বিশেষ কৌশলে চাপিয়ে দেয়া হয়েছে ব্রিজের ওজন। সেতুর পাটাতন বা ডেকে বসানো হয়েছে আধুনিক উন্নত মানের গøাস।
বিদেশ থেকে আমদানি করা ওই গøাসের নাম টেম্পারড গøাস। এর পুরুত্ব ৩১ মিলিমিটার। সেতুর নিচে স্থাপন করা হয়েছে ৩০টি বিশেষ ধরনের লাইট। পাটাতন থেকে রঙিন আলোর বিচ্ছুরণ সেতু পথটিকে আলোকিত করে। ঝুলন্ত সেতুর পশ্চিম ও পূর্ব পাশে বসানো হয়েছে বেশ কয়েকটি বড় ফোয়ারা। সেতুর গোড়ার দিকে মাটির নিচ থেকে নেমে এসেছে রঙিন পানির ঝর্ণা। সেতুর ওপরে মাঝখানে রয়েছে কৌণিক রঙিন আলোর বিচ্ছুরণ। সেতুর দুই পাশে দুটি ফোয়ারা রয়েছে। সন্ধ্যার পর ফোয়ারাগুলো চালু করা হলে এক নয়নাভিরাম দৃশ্যের অবতারণা ঘটে।
প্রতিদিন অসংখ্য দর্শনার্থী এই উদ্যানটি এবং লেকটি দেখতে আসেন। ঢাকা শহরের উদ্যানগুলির মধ্যে এটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি উদ্যান। ১৯৮১ সালে এই স্থানে সাবেক রাষ্ট্রপতি বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে সমাধিস্থ করা হয় এবং এলাকাটিকে পরিষ্কার করে দর্শণার্থীদের জন্য মনোরম স্থান হিসেবে গড়ে তোলা হয়।
কিভাবে যাবেন: দেশ থেকে সড়কপথ, রেলপথ ও আকাশপথে এবং বিদেশ থেকে আকাশপথে ঢাকায় যাওয়া যাবে। ঢাকা শাহজালাল বিমান বন্দর, কমলাপুর রেলষ্টেশন, সায়দাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল অথবা গাবতলী বাস টার্মিনাল থেকে প্রাইভেট ট্যক্সি করে চন্দ্রিমা উদ্যানে যাওয়া যাবে। ঢাকার আগারগাঁও, ফার্মগেট, শ্যামলী, ধানমন্ডি, কাওরান বাজার ও গ্রীন রোড হতে সিএনজি ও রিকশাযোগে চন্দ্রিমা উদ্যানে যাওয়া যাবে।
প্রবেশ ফি : চন্দ্রিমা উদ্যানে প্রবেশ করতে কোন ফি লাগে না।
Visit Our Social Site: Group: https://www.facebook.com/groups/globaltourb Page: https://www.facebook.com/globaltourb
Recent Comments