গ্লোবাল ট্যুর: ডিবির হাওর বা শাপলার লেক সিলেট জেলার জৈন্তাপুর উপজেলায় অবস্থিত একটি হাওর। এটি “লাল শাপলার বিল” নামে ও পরিচিত। এখানে রয়েছে ডিবি বিল, ইয়াম বিল, হরফকাট বিল ও কেন্দ্রী বিল। এই চারটি বিলকে একত্রে লাল শাপলার বিল বলা হয়ে থাকে। চারটি সংযুক্ত বিলের আয়তন ৩.৬৪ বর্গকিমিঃ।
কখন যাবেন : শাপলা ফুল ফুটে সাধারণত শীতকালে। সেজন্য সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাসে বেশি ফুল দেখতে পাওয়া যায়।
কিভাবে যাবেন: ঢাকা থেকে বিমান, বাস ও ট্রেনে করে সিলেট যেতে পারেন। সেখান থেকে বাস, সিএনজি অটো রিকশা কিংবা প্রইভেট কার ভাড়া নিয়ে জৈন্তাপুরে আসতে হবে। জৈন্তাপুর বাজার থেকে কিছুটা সামনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ডিবির হাওর ক্যাম্প চোখে পড়বে। এই ক্যাম্পের পাশ দিয়ে ১ কিলোমিটার দূরত্বে শাপলা বিলের অবস্থান। এছাড়াও বাংলাদেশের সকল জেলার সাথে সিলেটে যাতায়াতের সুবিধা রয়েছে।
কোথায় থাকবেন: জৈন্তাপুর অথবা জাফলং এ থাকতে পারেন। তবে সিলেট শহরে এসে নিজের পছন্দ মত হোটেলে থাকতে পারেন। সিলেট শহরের বন্দরবাজার, জিন্দাবাজার, তালতলা, আম্বরখানা ও শাহজালাল (র.) মাজারের নিকটে বিভিন্ন মানের হোটেল রয়েছে। এছাড়া পাঁচ তারকা রোজভিউ ও গ্র্যান্ড সিলেট রয়েছে।

🌍 UK, Australia, New Zealand, USA, Canada, and Schengen Visit Visa Processing
🌍আপনি কি সপরিবারে বা এককভাবে ভ্রমণের জন্য ভিসা আবেদন করতে চাচ্ছেন? দেশ থেকে বা দেশের বাইরে থেকেও অনলাইনে আবেদন করা এখন খুবই সহজ! আমরা অত্যন্ত অভিজ্ঞ ভিসা প্রসেসিং অফিসারের মাধ্যমে আপনার ভিসা আবেদন অত্যন্ত যত্ন সহকারে প্রক্রিয়া করি।
যোগাযোগ: Call/WhatsApp +88-01903-845418 Email:bdtour7@gmail.com