***হযরত আবু হোরায়রা (রা:) হইতে বর্ণিত আছে, রাসুল (স:) বলেন, আমার শাফায়েত দ্বারা কেয়ামতের দিন সেই ব্যক্তি সবচেয়ে বিশী উপকৃত হইবে, যে ব্যক্তি খাঁটি অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ বলিবে। (বোখারী শরীফ হাদিস নং ৯৯)

***জাবের (রা) বলেন, রাসুল (স:) বলেন, সকল জিকিরের মধ্যে উত্তম হইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সকল দোয়ার মধ্যে উত্তম দোয়া হইতেছে আলহামদু লিল্লাহ। (তিরমিযী শরীফ হাদিস নং ৩৩৮৩)

***রাসুলুল্লাহ (সঃ) এর বাণী:  প্রত্যহ এই  আমল পড়িয়া ঘুমাইবে (১) চারবার সুরা ফাতেহা পড়িয়া ঘুমাইলে চার হাজার দিনার ছদকা আমলে লিখা হয়।(২)তিনবার সুরা ইখলাছ পড়িয়া ঘুমাইলে এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব পাইবে।(৩) তিনবার দরূদ শরীফ পড়িয়া ঘুমাইলে জান্নাতের মূল্য আদায় হইয়া যায়।(৪) দশবার ইসতেগফার পড়িয়া ঘুমাইলে উভয়ের বিবাদ মিটানোর সওয়াব পাইবে।*চারবার কালেমা তামজিদ পড়িয়া ঘুমাইলে এক হজ্জের ছওয়াব পাইবে। বুখারী, হাদিস নং-৬৩১৮

 আল্লাহ সকলকে এই আমল করার তওফিক দান করুন।