মোহাম্মদ মজনুজ্জামান: ছবির মত সুন্দর এই গ্রামের নাম দেবারাই ও খাগাইল। গ্রাম দুটি পাশাপাশি অবস্থিত। একটি খাল গ্রামদুটিকে যেমন আলাদা করেছে তেমনি সুন্দর্য্য ফুটিয়ে তুলেছে। আরো মজার বিষয় গ্রাম দুটি একই স্থানে হলেও দুটি উপজেলায় অবস্থিত।
সিলেটের এই গ্রামে যেমন আছে দিগন্ত জোড়া ফসলের মাঠ, খাল-বিল, শাপলা-পদ্ম, পাখিদের কোলাহল তেমনি আছে শান্ত ও ছায়া গেরা। এই সুন্দর্য্য জসিম উদ্দিনের ভাষায় উঠে এসেছে ‘‘তুমি যাবে ভাই, যাবে মোর সাথে, আমাদের ছোট গাঁয়, গাছের ছায়ায় লতায় পাতায় উদাসি বনের বায়”।
বাংলাদেশে আটাশি হাজার গ্রাম রয়েছে, যেখানে বসবাস করে প্রায় ১২ কোটি মানুষ। এই গ্রাম গরো নানা ভাবে অর্থনীতিতে অবদান রাখছে। যার মধ্যে অন্যতম গ্রামীন পর্যটন। খুবই অবাক করার মত তথ্য হলো যেখানে বিশ্বেও সর্ব বৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজার, মেনগ্রোব ফরেস্ট সুন্দরবন কিংবা পার্বত্য চট্টগ্রামের মত পর্যটন গন্তব্যগুলো প্রত্যাশামত বিদেশি পর্যটক টানতে পারছেনা। সেখানে সিলেটের এই গ্রামগুলো দেখতে পতিমাসে বিদেশি পর্যটক আসছেন এবং গ্রামীন জীবনযাত্রা উপভোগ করছেন।
অবস্থান: সিলেট জেলার গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলায় অবস্থিত।
যাতায়াত: সিলেট শহর থেকে গোলাপগঞ্জ উপজেলা দিয়ে আছিরগঞ্জ বাজার হয়ে এ গ্রামে সহজে আসা যায়। সিলেট শহর থেকে এর দুরত্ব প্রায় ৩০কিমি। প্রাইভেট গাড়ি অথবা লোকাল গাড়ি সিএনজি করে সহজে এই গ্রামে যাওয়া যাবে।
Recent Comments