গ্লোবাল ট্যুর: ময়নামতি কুমিল্লা শহর থেকে ৮কিলোমিটার পশ্চিমে ছোট টিলা এলাকায় ময়নামতি লালমাই পাহাড় অবস্থিত। পঞ্চাশের অধিক টিলার মাথাসহ পুরোটিলা এলাকাটি ১৮ কিলোমিটার বিস্তৃত।
বৌদ্ধ সংস্কৃতির এক বিস্তৃর্ণ অঞ্চল এই লালমাই টিলা এলাকা৷এখানে পাহাড়ের ঢালে প্রাপ্ত বিভিন্ন সম্পদ ৮ম-১১শ শতকের বৌদ্ধ সভ্যতা সম্পর্কিত বিভিন্ন তথ্য দেয়। টিলা এলাকার মধ্য ভাগে শাল বনে খননকৃত গর্তে এক বিশাল বৌদ্ধ বিহার এবং মন্দির স্থাপিত রয়েছে। এর মাধ্যমে চন্দ্র এবং দেভারাজ বংশের শাসন ব্যবস্থা সম্পর্কিত বিভিন্ন ধরনের তথ্য এবং ৮ম থেকে ১১শ শতকের এই অঞ্চলের উন্নতি সম্পর্কে জানা যায়। এখানে একটি জাদরে একটি পোড়া মাটির এবং ব্রোঞ্জের বিভিন্ন আকৃতির মুর্তি প্রাচীন কালের মূদ্রা, অলংকার ইত্যাদি বিভিন্ন ধরনের দ্রব্য সংরক্ষিত রয়েছে।
Visit Our Social Site: Group: https://www.facebook.com/groups/globaltourb Page: https://www.facebook.com/globaltourb
Recent Comments