অনেকেই চিন্তিত থাকেন ট্রানজিট টিকেট নিয়ে! ভিসা ছাড়া যেতে দিবে!!
কখনো কখনো শুধু না জানার কারণে, একটি ছোট্ট ভুলই আপনার পুরো আন্তর্জাতিক যাত্রাকে ব্যাহত করতে পারে।
অনেকেই শুধু মূল গন্তব্যের ভিসা নিয়ে চিন্তিত থাকেন, কিন্তু ট্রানজিট ভিসার শর্তগুলো উপেক্ষা করে বসলেই অনাকাঙ্ক্ষিত বিপত্তি ঘটতে পারে।
বিভিন্ন দেশের ট্রানজিট নিয়ম ভিন্ন ভিন্ন হতে পারে।
বিশেষ করে EU, UK, USA & Canada এর মত কোনো কোনো দেশে ট্রানজিট এর নিয়ম ভিন্ন ভিন্ন হয়ে থাকে এবং কঠোরভাবে পালন করা হয়ে থাকে।
সাধারণত নিচের পরিস্থিতিগুলোতে ট্রানজিট ভিসা লাগবে:
✈️ট্রানজিটকৃত দেশে আপনার বিমানবন্দর বা
টার্মিনাল পরিবর্তন করা লাগলে।
✈️ভিন্ন PNR এ টিকেট হলে ট্রানজিট ভিসা লাগতে পারে। কারন আপনাকে বোর্ডিং পাস নেওয়ার জন্য ২য় এয়ারলাইন্সের কাউন্টারে যাওয়া লাগতে পারে।
✈️ভিন্ন এয়ারলাইন্স এর টিকেট হলে ট্রানজিট ভিসা লাগার সম্ভাবনা আছে। কারন এখানেও আপনাকে বোর্ডিং পাস নেওয়ার জন্য ২য় এয়ারলাইন্সের কাউন্টারে যাওয়া লাগতে পারে।
✈️আপনি ব্যাগ রি-চেক ইন করবেন (মানে লাগেজ নিয়ে আবার জমা দিতে হবে)। ট্রানজিট ভিসা লাগবে।
✈️ একই যাত্রায় দুই আলাদা টিকিটে ভ্রমণ করছেন, তখন ট্রানজিট ভিসা লাগতে পারে।
✈️আপনার লে-ওভার টাইম যদি দীর্ঘ হলে, অনেক এয়ারপোর্টে ট্রানজিট ভিসা লাগে (সাধারণত ১২–২৪ ঘণ্টার বেশি)।
✈️আপনি এমন দেশে ট্রানজিট করছেন, যেখানে ইমিগ্রেশন জোনে প্রবেশ করতে হয় পরবর্তী ফ্লাইট ধরার আগে।
✈️আপনার পাসপোর্টের দেশটি ট্রানজিট ভিসা ওয়েভার লিস্টে নেই।
✈️বিভিন্ন দেশের এবং বিভিন্ন এয়ারলাইন্সের ট্রানজিট রুলস ভিন্ন ভিন্ন হয়। যেমন :
১. যদি United Kingdom এ ট্রানজিট হয় এবং আপনার যদি USA, Canada, Australia and New Zealand এর ভিসা না থাকে, আপনি আন্তর্জাতিক বা এয়ার জোনে থাকলেও Airside Transit Visa (DATV) লাগবে।
2. Cathay Pacific এয়ারলাইন্স: হংকং এ Transit Visa লাগবে, যদি আপনার কাছে UK, USA, Canada, Schengen, Australia, New Zealand Japan and South Korea এর ভিসা না থাকে।
করণীয় কি:
🚦টিকিট কাটার সময় সেলফ ট্রান্সফার অবশ্যই এভোয়েড করবেন।
🚦আলাদাভাবে কোনো টিকিট ক্রয় করবেন না, মানে একই যাত্রার জন্য দুইটি আলাদা টিকেট করতে যাবেন না।
🚦একই যাত্রায় দুইটি আলাদা এয়ারলাইন্স ব্যবহার না করাই ভালো।
🚦টিকিট করার আগে ট্রানজিটকৃত দেশের ট্রানজিট নীতিমালা দেখে নিতে হবে।
🚦ট্রানজিটকৃত এয়ারলাইন্সের নীতিমালা দেখে নিতে হবে।
🚦সব সময় সস্তা এয়ারলাইন্স না খুঁজা😂।
>এরপরেও কিছু জানার থাকলে ইনবক্স বা কমেন্টস করতে পারেন।
বি দ্র: কারো পছন্দ না হলে দয়া করে ইগনোর করবেন।