গ্লোবাল ট্যুর: বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। ঢাকা মূলত: হিন্দু শাসন এবং বাংলার স্বাধীন সুলতানদের শাসনামল থেকে উন্নতি শুরু করে। খৃষ্টাব্দের অষ্টম এবং নবম শতকে ঢাকা কামরুপের রাজাদের দ্বারা শাসিত হয়। কামরুপের রাজাদের পরে সেন এবং পাল বংশের রাজারা ঢাকা শাসন করে। শের শাহ এর শাসনামলে ঢাকায় একটি দূর্গ নির্মিত হয়। মোঘল শাসনামলের সময় শের শাহ এর পতনের পর সোনারগাঁও এর সুলতানরা ঢাকায় তাদের প্রভাব বিস্তৃত করে এবং সোনারগাও এর বার ভূঞা মোঘল শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষনা করে। বার ভূঞাদের মধ্যে সবচেয়ে ক্ষমতাশালি ছিলেন ইশা খান এবং তার পুত্র মুসা খান। মোঘল সম্রাট জাহাঙ্গির সোনারগাও এর সুলতানদের এই বিদ্রোহ দমন এবং শাসনের জন্য সুবেদার ইসলাম খানকে ঢাকায় প্রেরণ করেন। ১৬১০ সালে বর্ষাকালে ইসলাম খান রাজমহল থেকে ঢাকায় পৌছান এবং যুদ্ধের মাধ্যমে মুসা খানকে পরাজিত করে বাংলার নিয়ন্ত্রন গ্রহন করেন। তারপর সোনারগাও থেকে ঢাকায় বাংলার রাজধানী স্থানান্তর করেন। ১৬১০ সাল থেকে ১৭১৩ সাল পর্যন্ত মোঘল আমলে ঢাকা বাংলার রাজধানী ছিলো। ১৯৪৭ সালে ধর্মের ভিত্তিতে ভারত এবং পাকিস্তানের জন্ম হয়। ৭ভৌগলিক কারনে পাকিস্তান। পশ্চিম এবং পূর্ব ভাগে বিভক্ত থাকে। ঢাকা আবার পূর্ব পাকিস্তানের রাজধানী হয়। ১৯৭১ সালে দীর্ঘ নয়মাস স্বাধীনতা যুদ্ধের পর স্বাধীন বাংলাদেশের জন্ম হয় এবং আজ অবধি ঢাকা বাংলাদেশের রাজধানী। ঢাকা মোঘল আমল থেকে মূলত ব্যবসা বানিজ্যের জন্যই উন্নতি এবং মর্যাদা লাভ করে। ঢাকায় তৈরী মসলিন শাড়ি এবং গোলাপী মুক্তা এক সময় জগৎ বিখ্যাত ছিল।
Visit Our Social Site: Group: https://www.facebook.com/groups/globaltourb Page: https://www.facebook.com/globaltourb
Recent Comments