গ্লোবাল ট্যুর: বাংলাদেশের জাতীয় সংসদের প্রধান ভবন। এটি ঢাকার কেন্দ্রস্থল শেরেবাংলা নগরে অবস্থিত। ২১৫ একর এলাকা নিয়ে নির্মিত সংসদ ভবন দক্ষিণ এশিয়ার সৌন্দর্যের মধ্যে অন্যতম এক নিদর্শন। এ ভবনের ডিজাইন তৈরী করেন বিখ্যাত মার্কিন প্রকৌশলী লুইস আই কান এবং সহকারী প্রকৌশলী ছিলেন মাজহারুল ইসলাম। তৎকালীন পাকিস্তান সরকার পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ) ও পশ্চিম পাকিস্তানের (বর্তমান পাকিস্তান) আইনসভার জন্য জাতীয় সংসদ ভবনের নির্মাণ শুরু হয় ১৯৬১। চুড়ান্ত ভাবে কাজ শেষ হয় ১৯৮২ সালের ২৮শে জানুয়ারি। এর কাজ সম্পন্ন করতে তখনকার সময়ে খরচ হয়৩২ মিলিয়ন মার্কিন ডলার। সংসদ ভবনের স্থাপত্য এবং আশে পাশের পরিবেশ অত্যন্ত মনোরম। এর পাশেই রয়েছে প্রধানমন্ত্রীর বাসভবন যেটি গনভবন নামে পরিচিত। একই সাথে চন্দ্রিমা উদ্যান ও সাবেক প্রেসিডেন্ট ও বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার ঘুরে দেখতে পারবেন।

জাতীয় সংসদ ভবন জাতীয় সংসদ কমপ্লেক্সকে একটি অংশ। কমপ্লেক্সের মধ্যে আছে সুদৃশ্য বাগান, কৃত্রিম হ্রদ এবং সংসদ সদস্যদের আবাসস্থল।মেইন প্লাজা: মেইন প্লাজার মূল অংশটি হচ্ছে সংসদ অধিবেশন কক্ষ। এখানে একই সময়ে ৩৫৪ জন সদস্যের সংস্থান রাখা হয়েছে। ভিআইপিদের জন্য দুইটি পোডিয়াম এবং দুইটি গ্যালারী রয়েছে। গোলাকৃতির ছাদসম্পন্ন অধিবেশন কক্ষটির উচ্চতা ১১৭ ফুট। ছাদটি স্বচ্ছভাবে তৈরি করা হয়েছে যাতে দিনের আলো এতে প্রবেশ করতে পারে। সূর্যের আলো চারদিকের ঘেরা দেয়াল ও ড্রামে প্রতিফলিত হয়ে অধিবেশন কক্ষে প্রবেশ করে।

জাতীয় সংসদ কমপ্লেক্সকে ঘিরে রয়েছে চারটি প্রধান সড়ক। পূর্ব দিকে রোকেয়া স্বরণী, পশ্চিম দিকে মিরপুর রোড, উত্তর দিকে লেক রোড ও জিয়া উদ্যান এবং দক্ষিণ দিকে মানিক মিয়া এভিনিউ। ফলে ঢাকা শহরের যে কোন স্থান থেকে সহজে জাতীয় সংসদ ভবনে যাওয়া যায়।

কিভাবে যাবেন: দেশ থেকে সড়কপথ, রেলপথ ও আকাশপথে এবং বিদেশ থেকে আকাশপথে ঢাকায় যাওয়া যাবে। ঢাকা শাহজালাল বিমান বন্দর, কমলাপুর রেলষ্টেশন, সায়দাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল অথবা গাবতলী বাস টার্মিনাল থেকে প্রাইভেট ট্যক্সি করে জাতীয় সংসদ ভবনে যাওয়া যাবে। ঢাকার ফার্মগেট, শ্যামলী, ধানমন্ডি, কাওরান বাজার ও গ্রীন রোড হতে সিএনজি ও রিকশাযোগে জাতীয় সংসদ ভবন এলাকায় যাওয়া যাবে।

🌍 UK, Australia, New Zealand, USA, Canada, and Schengen Visit Visa Processing
🌍 UAE, QATAR, SAUDI ARABIA, EGYPT, MOROCCO, IRAN, PAKISTAN, Uzbekistan, Singapore, Malaysia,
🌍আপনি কি সপরিবারে বা এককভাবে ভ্রমণের জন্য ভিসা আবেদন করতে চাচ্ছেন? দেশ থেকে বা দেশের বাইরে থেকেও অনলাইনে আবেদন করা এখন খুবই সহজ! আমরা অত্যন্ত অভিজ্ঞ ভিসা প্রসেসিং অফিসারের মাধ্যমে আপনার ভিসা আবেদন অত্যন্ত যত্ন সহকারে প্রক্রিয়া করি।
যোগাযোগ: Call/WhatsApp +88-01903-845418 Email:bdtour7@gmail.com