গ্লোবাল ট্যুর: বাংলার তাজমহল বিশ্বের প্রাচীন সপ্তাশ্চর্য আগ্রার তাজমহলের আদলে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ের পেরাব গ্রামে বাংলার তাজমহল অবস্থিত। বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে এর দূরত্ব ৩৩কিলোমিটার। বাংলার তাজমহল ভারতের আগ্রায় অবস্থিত তাজমহলের এর একটি হুবহু নকল বা অবিকল প্রতিরূপ। বাংলার তাজমহল এর মালিক আহসানুল্লাহ মনি একজন ধনবান চলচ্চিত্র নির্মাতা ২০০৮ সালের ডিসেম্বরে তার ‘তাজমহলের কপিক্যাট সংস্করণ’ প্রকল্পের ঘোষণা করেন। এটি নির্মাণের কারণ হিসেবে তিনি জানান,সবাই তাজমহল দেখার স্বপ্ন দেখে তবে খুব কম সংখ্যক বাংলাদেশী ভ্রমণ করতে পারে, কারণ তাদের পক্ষে এটি অত্যন্ত ব্যয়বহুল। তার দেশের দরিদ্র মানুষ, যাদের ভারত গিয়ে প্রকৃত নিদর্শন দেখার সামর্থ্য নেই তারা যেন তাজমহল দেখার স্বপ্ন পূরণ করতে পারেন নিজের দেশে থেকেই।

তাজমহলের এই অবিকল প্রতিরূপ তৈরির ঘটনায় ভারত ক্ষুব্ধ হয়। বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে জানানো হয় আহসানুল্লাহ মনিকে প্রকৃত তাজমহলের (৩০০ বছরের ও বেশি পুরোনো) মেধাস্বত্ব লঙ্ঘন করার দায়ে অভিযুক্ত করা হবে। তবে পরবর্তিতে এনিয়ে আর কোন কথা শোনা যায়নি।

সময়সুচি: বাংলার তাজমহল প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকে। প্রবেশ ফি: জনপ্রতি প্রবেশ ফি ১৫০ টাকা ।

কিভাবে যাবেন: ঢাকা সায়দাবাদ অথবা গুলিস্তান থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে সোনারগাঁওগামী যেকোন গাড়িতে মদনপুর বাসষ্ট্যান্ড নামতে হবে। সেখান থেকে সিএজি বা স্কুটারে সহজে যাওয়া যাবে তাজমহলে। অথবা ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে নরসিংদী, ভৈরবগামী যেকোন গাড়িতে চড়ে বরপা বাসষ্ট্যান্ডে নামতে হবে। সেখান থেকে সিএজি বা স্কুটারে সহজে যাওয়া যাবে তাজমহলে।

🌍আপনি কি সপরিবারে বা এককভাবে ভ্রমণের জন্য ভিসা আবেদন করতে চাচ্ছেন? দেশ থেকে বা দেশের বাইরে থেকেও অনলাইনে আবেদন করা এখন খুবই সহজ! আমরা অত্যন্ত অভিজ্ঞ ভিসা প্রসেসিং অফিসারের মাধ্যমে আপনার ভিসা আবেদন অত্যন্ত যত্ন সহকারে প্রক্রিয়া করি।
🌍 UK, Australia, New Zealand, USA, Canada, and Schengen Visit Visa Processing
🌍 UAE, QATAR, SAUDI ARABIA, EGYPT, MOROCCO, IRAN, PAKISTAN, Uzbekistan, Singapore, Malaysia,
যোগাযোগ: Call/WhatsApp +88-01903-845418 Email:bdtour7@gmail.com