গ্লোবাল ট্যুর: লালবাগের কেল্লা, ঢাকা,বাংলাদেশ:এটি পুরান ঢাকার লালবাগ নামক স্থানে অবস্থিত। এটি মোঘল আমলের একমাত্র ঐতিহাসিক নিদর্শন যাতে একই সাথে ব্যবহার করা হয়েছে কষ্টি পাথর, মার্বেল পাথর আর রঙ বেরঙের টালি। মোঘল শাসন আমলে বাংলার সুবেদার মোহাম্মদ আজম শাহ ১৬৭৮ সালে এই কেল্লা বা দূর্গের কাজ শুরু করেন। উল্লেখ্য আজম শাহ ছিলেন মুঘল স¤্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র আর স¤্রাট শাহ জাহানের নাতি, যিনি তাজমহল তৈরির জন্যে বিশ^ মহলে পরিচিত। কিন্তু কেল্লার কাজ সমাপ্ত হওয়ার পূর্বেই আওরঙ্গজেব পুত্রকে ডেকে পাঠান দিল্লিতে সেখানকার মারাঠা বিদ্রোহ দমন করবার জন্যে। ১৬৮০ সালে শায়েস্তা খাঁকে বাংলার সুবেদার নিযুক্ত করেন। ১৬৮৪ সালে শায়েস্তা খাঁয়ের প্রানপ্রিয় কন্যা পরি বিবির অকাল মৃত্যু হলে শায়েস্তা খাঁ দুর্গের কাজ বন্ধ করে পরিবিবির একটি সমাধি তৈরী করেন, যা পরীবিবির মাজার নামে খ্যাত। এছাড়াও এ কেল্লার অন্যান্য আকর্ষণ হচ্ছে দর্শক হল এবং শায়েস্তা খাঁয়ের গোসলখানা, যেটি এখন একটি জাদুঘর। শায়েস্তা খাঁ ঢাকা ত্যাগ করার পর এটি এর জনপ্রিয়তা হারায়। ঢাকা থেকে মুর্শিদাবাদে রাজধানী স্থানান্তর করা হয়েছিল, এটিই ছিল প্রধান কারণ। রাজকীয় মুঘল আমল সমাপ্ত হওয়ার পর দুর্গটি পরিত্যাক্ত অবস্থায় রয়ে যায়। ১৮৪৪ সালে এলাকাটি আওরঙ্গবাদ নাম বদলে লালবাগ নাম হয় এবং দুর্গটি পরিণত হয় লালবাগ দুর্গে।
Visit Our Social Site: Group: https://www.facebook.com/groups/globaltourb Page: https://www.facebook.com/globaltourb
Recent Comments