মোহাম্মদ মজনুজ্জামান: ১৮৭৪ সালে বর্তমান বাংলাদেশের সিলেট বিভাগ এবং ভারতের করিমগঞ্জ জেলা পুরোটাই ছিল অবিভক্ত ভারতের সিলেট ডিভিশন। কিন্তু সেবছরই সিলেটকে ভেঙ্গে বাংলা থেকে আসাম প্রভিন্সের সাথে যুদ্ধ করা হয়। তাতে সিলেটের মানুষ চরম ভাবে প্রতিবাদ জানালে১৯০৫ সালে সিলেটকে আবারও বাংলার সাথে যুক্ত করে দেওয়া হয়। যার নাম ছিল সুরমাভেলী ডিভিশন। ১৯৪৭ সালে ব্রিটিশরা যখন দেশ ভাগ করেছিল তখন আসামের বরেণ্য রাজনীতিবিদ আব্দুল মোতালেব মজুমদারের নেতৃত্বে করিমগঞ্জ সিলেট থেকে আলাদা হয়ে ভারতের সাথে যুক্ত হয়ে যায়। আর অবশিষ্ঠ থাকা সিলেট ডিভিশনপূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশের সাথে যুক্ত হয়।
১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৮৪ সালে প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদ সিলেটের চারটি সাব ডিভিশনকে জেলায় রূপান্তরিত করেন। ১৯৯৫ সালে চট্টগ্রাম ডিভিশন থেকে আলাদা হয়ে নতুন ডিভিশন হিসেবে আত্মপ্রকাশ করে সিলেট। এ বিভাগের জেলা গুলো হচ্ছে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ।
বাংলাদেশের উত্তর-পূবাঞ্চলে অবস্থিত সিলেট বিভাগ প্রাকৃতির লীলা নিকেতন। বিভাগের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত প্রকৃতির অফুরান সম্ভার, নয়নাভিরাম দৃশ্য, পাহাড়িঝর্ণার কলগান, আকাবাঁকা নদী, বিস্তৃর্ণ হাওর, সবুজ সুউচ্চ টিলা ভূমি দেশি-বিদেশী পর্যটকদের দৃষ্টি আকৃষ্ট করতে সক্ষম হয়েছে। সিলেট বিভাগের প্রবেশ পথেই সারি সারি চা গাছ বহু পর্যটককে অপলক দৃষ্টিতে চেয়ে চেয়ে আপন ভূবনে স্বপ্নিল স্বর্গ গড়ে তুলতে সাহায্য করে। রাবার বাগানের সুদৃশ্য দৃষ্টিনন্দিত বৃক্ষরাজি আরেক আকর্ষণীয় বস্তু। বহুকাল থেকে সিলেটের এই নয়ন ভুলানো, প্রাণ জুড়ানো দৃশ্যরাজি ও সে সঙ্গে প্রাকৃতিক সম্পদ দেশি-বিদেশী বহু বেনিয়া, ব্যবসায়ীকে সিলেটে আগমনও স্থায়ীভাবে বসবাসে উদ্বুদ্ধ করেছে। নৈসর্গিক সুন্দরের এ মনোরম পরিবেশে শীতকালে জমে উঠে বনভোজন। দেশের দুর দুরান্ত থেকে স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষকগন শিক্ষা সফরে এসে থাকেন এখানে। সিলেট বিভাগের সাথে বিশাল আকারের আন্তর্জাতিক বর্ডার রয়েছে ভারতের সাথে। ভারতের আসাম, মেঘালয় এবং ত্রিপুরার সাথে সিলেট বিভাগের বর্ডার রয়েছে।
সিলেট বিভাগের সৌন্দর্যের কথা আমারা সবাই জানি।এখানে রয়েছে-
১.এশিয়ার প্রথম সার কারখানা
২.বিশ্বের সবচেয়ে বড় তিনটি চা বাগান
৩.সবচেয়ে বেশি ভাষার প্রচলন
৪.গড় বৃষ্টিপাতের পরিমাণ সবচেয়ে বেশি
৫.৩৭ টি নদী এর বেশির ভাগই এসেছে ভারত থেকে
৬.সাতটি নামকরা বিশালাকারের হাওর
৭.জাফলং
৮.জাতীয় উদ্যান
৯.রাতারগুল
১০.বিছানাকান্দি
১১.টাঙ্গুয়ার হাওর
১২.মাধবকুন্ড জলপ্রপাত
১৩.মাধবপুর লেক
১৪.সীতেশ বাবুর প্রাণী জগৎ
১৫.শ্যামলী
Visit Our Social Site: Group: https://www.facebook.com/groups/globaltourb Page: https://www.facebook.com/globaltourb
Recent Comments