গ্লোবাল ট্যুর: কার্জন হল বাংলাদেশেরে রাজধানী ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত। কার্জন হল একটি ঐতিহাসিক ভবন,যা পুরাকীর্তি হিসেবে স্বীকৃত। এটি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের কিছু শ্রেণীকক্ষ ও পরীক্ষার হল হিসেবে ব্যবহৃত হচ্ছে। বৃটিশ শাসনামলে ঢাকার নবাব কতৃক নির্মিত হয়। ১৯০৪ সালে ১৯ই ফেব্রæয়ারী এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন তৎকালীন ভারতের শাসনকর্তা লর্ড কার্জন। পরবর্তীতে তার নামানুসারে এই হলের নাম করন করা হয় কার্জন হল। বঙ্গভঙ্গ ঘোষিত হওয়ার পর প্রাদেশিক রাজধানী হিসেবে ঢাকাকে গড়ে তোলার জন্য রমনা এলাকায় যেসব ইমারতের গুরুত্ব বৃদ্ধি পায় কার্জন হল তার মধ্যে অন্যতম। ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ হলে, ঢাকা কলেজের ক্লাস নেয়া হতে থাকে কার্জন হলে। পরবর্তীতে ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যাল স্থাপিত হলে কার্জন হল অন্তর্ভুক্ত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে।

কিভাবে যাবেন: দেশ থেকে সড়কপথ, রেলপথ ও আকাশপথে এবং বিদেশ থেকে আকাশপথে ঢাকায় যাওয়া যাবে। ঢাকা শাহজালাল বিমান বন্দর, কমলাপুর রেলষ্টেশন, সায়দাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল অথবা গাবতলী বাস টার্মিনাল থেকে প্রাইভেট ট্যক্সি করে কার্জন হলে যাওয়া যাবে। ঢাকার গুলিস্তান, কাকরাইল, পল্টন, প্রেসক্লাব, শাহবাগ, নিউমার্কেট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেকোন স্থান হতে সিএনজি ও রিকশাযোগে কার্জন হলে যাওয়া যাবে।

🌍আপনি কি সপরিবারে বা এককভাবে ভ্রমণের জন্য ভিসা আবেদন করতে চাচ্ছেন? দেশ থেকে বা দেশের বাইরে থেকেও অনলাইনে আবেদন করা এখন খুবই সহজ! আমরা অত্যন্ত অভিজ্ঞ ভিসা প্রসেসিং অফিসারের মাধ্যমে আপনার ভিসা আবেদন অত্যন্ত যত্ন সহকারে প্রক্রিয়া করি।
🌍 UK, Australia, New Zealand, USA, Canada, and Schengen Visit Visa Processing
🌍 UAE, QATAR, SAUDI ARABIA, EGYPT, MOROCCO, IRAN, PAKISTAN, Uzbekistan, Singapore, Malaysia,
যোগাযোগ: Call/WhatsApp +88-01903-845418 Email:bdtour7@gmail.com