গ্লোবাল ট্যুর: জাতীয় জাদুঘর বাংলাদেশের রাজধানী ঢাকা শগরের কেন্দ্রস্থলে অবস্থিত। ১৯১৩ সালে স্থাপিত এই জাতীয় জাদুঘর ১৯৮৩ সালে শাহবাগের মোড়ে নতুন ভবনে স্থানান্তরিত হয়।জাদুঘরটির সন্নিকটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, রমনা পার্ক ও চারুকলা ইন্সটিটিউট অবস্থিত। চারতলা বিশিষ্ট নতুন ভবনে ৪০টি গ্যালারী রয়েছে। গ্যালারীগুলোকে ৪টি ভাগে বিভক্ত করা হয়েছে। এই চারটি ভাগে রয়েছে বাঙ্গালী জাতির ইতিহাস এবং ক্লাসিক্যাল আর্ট, বিভিন্ন জাতির বিবরণ, সাজসজ্জা ও সমসাময়িক শিল্প এবং বিশ্ব সভ্যতা। এই জাদুঘরে প্রাচীন আমলের বহু মূর্তিসহ প্রচুর আকর্ষনীয় এবং অবাক করার মতো সব দ্রব্য সংগ্রহে রয়েছে।

কিভাবে যাবেন: দেশ থেকে সড়কপথ, রেলপথ ও আকাশপথে এবং বিদেশ থেকে আকাশপথে ঢাকায় যাওয়া যাবে। ঢাকা শাহজালাল বিমান বন্দর, কমলাপুর রেলষ্টেশন, সায়দাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল অথবা গাবতলী বাস টার্মিনাল থেকে প্রাইভেট ট্যক্সি করে জাতীয় জাদুঘরে যাওয়া যাবে। ঢাকার কাকরাইল,পল্টন, শান্তিনগর, প্রেসক্লাব, হাইকোর্ট ও ঢাকা বিশ^বিদ্যালয় হতে সিএনজি ও রিকশাযোগে জাতীয় জাদুঘরে যাওয়া যাবে।
প্রবেশ ফি: বাংলাদেশী দর্শক ২০ টাকা জনপ্রতি। সার্কভুক্তদেশের দর্শক ৩০০ টাকা জনপ্রতি। অন্যান্য দেশের দর্শক ৫০০ টাকা জনপ্রতি।
সময়সূচী:শনিবার থেকে বুধবার সকাল ১০.৩০টা থেকে বিকাল ৫.৩০টা পর্যন্ত জাতীয় জাদুঘর খোলা থাকে। শুক্রবার বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত। বৃহস্পতিবার সাপ্তাহিক ছুটি ।

🌍আপনি কি সপরিবারে বা এককভাবে ভ্রমণের জন্য ভিসা আবেদন করতে চাচ্ছেন? দেশ থেকে বা দেশের বাইরে থেকেও অনলাইনে আবেদন করা এখন খুবই সহজ! আমরা অত্যন্ত অভিজ্ঞ ভিসা প্রসেসিং অফিসারের মাধ্যমে আপনার ভিসা আবেদন অত্যন্ত যত্ন সহকারে প্রক্রিয়া করি।
🌍 UK, Australia, New Zealand, USA, Canada, and Schengen Visit Visa Processing
🌍 UAE, QATAR, SAUDI ARABIA, EGYPT, MOROCCO, IRAN, PAKISTAN, Uzbekistan, Singapore, Malaysia,
যোগাযোগ: Call/WhatsApp +88-01903-845418 Email:bdtour7@gmail.com