গ্লোবাল ট্যুর: বাংলাদেশিরা আগাম ভিসা ছাড়াই এবার বিশ্বের ৪০ দেশে যেতে পারবেন। ভিসা ছাড়া বাংলাদেশিদের ভ্রমণের এই তালিকায় আছে এশিয়ার ৬টি দেশ। এ ছাড়া আছে দক্ষিণ আমেরিকার ১টি, আফ্রিকার ১৫টি, ক্যারিবীয় ১১টি ও ওশেনিয়ার ৭টি দেশ ও অঞ্চল।
২০২৫ সালের প্রথম প্রান্তিকে বিশ্বের পাসপোর্টগুলোর অবস্থান কেমন? মঙ্গলবার এই র্যাঙ্কিং প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা দ্য হ্যানলি অ্যান্ড পার্টনার্স। শক্তিশালী পাসপোর্টের দিক থেকে প্রথম স্থানে আছে ইউরোপ ও এশিয়ার ছয়টি দেশ—ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সিঙ্গাপুর ও স্পেন। এসব দেশের নাগরিকেরা বিশ্বের ১৯৪ দেশ ও অঞ্চলে বিনা ভিসায় ভ্রমণ করতে পারবেন। তালিকায় বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ ৯৭তম। বিশ্বে ভিসামুক্ত চলাচল স্বাধীনতার ওপর গবেষণা করে এ সূচক প্রকাশ করে তারা।
আগাম ভিসা ছাড়া বাংলাদেশিদের ভ্রমণের এই তালিকায় আছে এশিয়ার ৬টি দেশ। এ ছাড়া আছে দক্ষিণ আমেরিকার ১টি, আফ্রিকার ১৫টি, ক্যারিবীয় ১১টি ও ওশেনিয়ার ৭টি দেশ ও অঞ্চল। এর মধ্যে কিছু দেশ ও অঞ্চলে (এক তারকাচিহ্নিত) অন অ্যারাইভাল বা বিমানবন্দরে নামার পর ভিসার সুবিধা পান বাংলাদেশিরা।এর মধ্যে কিছু দেশ ও অঞ্চলে (এক তারকা চিহ্নিত) অন অ্যারাইভাল বা বিমানবন্দরে নামার পর ভিসার সুবিধা পান বাংলাদেশিরা। শ্রীলঙ্কার ক্ষেত্রে নিতে হবে ই-ভিসা।
ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা
এশিয়ার দেশগুলো হচ্ছে: ভুটান, কম্বোডিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা ও পূর্ব তিমুর।
দক্ষিণ আমেরিকার দেশ: বলিভিয়া।
আফ্রিকা অঞ্চলের দেশগুলো হলো: বুরুন্ডি, কেপ ভার্দে, কমোরো দ্বীপপুঞ্জ, জিবুতি, গিনি-বিসাউ, লেসোথো, মাদাগাস্কার, মৌরিতানিয়া, মোজাম্বিক, রুয়ান্ডা, সেশেলস, সিয়েরা লিওন, সোমালিয়া, গাম্বিয়া ও টোগো।
ক্যারিবীয় অঞ্চলের দেশগুলো: বাহামা, বার্বাডোস, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, ডমিনিকা, গ্রানাডা, হাইতি, জ্যামাইকামন্টসেরাত, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাউন, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো।
ওশেনিয়ার দেশগুলো: কুক আইল্যান্ড, ফিজি, মাইক্রোনেশিয়া, নুউয়ে, সামোয়া, টুভালু ও ভানুয়াতু।
আপনি কি সপরিবারে বা এককভাবে ভ্রমণের জন্য ভিসা আবেদন করতে চাচ্ছেন? দেশ থেকে বা দেশের বাইরে থেকেও আবেদন করা এখন খুবই সহজ! আমরা অভিজ্ঞ ভিসা প্রসেসিং অফিসারের মাধ্যমে আপনার ভিসা আবেদন যত্ন সহকারে প্রক্রিয়া করি। আমাদের টিমে রয়েছেন বাস্তবে বিভিন্ন দেশ ভ্রমণকারী, যাদের এ বিষয়ে অভিজ্ঞতা রয়েছে। এছাড়াও রয়েছে ইনভাইটেশন অথবা স্পনসর করার মত লোক।
Visit Our Social Site: Group: https://www.facebook.com/groups/globaltourb Page: https://www.facebook.com/globaltourb
Recent Comments