গ্লোবাল ট্যুর: ইতিহাস থেকে জানা যায়, আবু ওয়াক্কাস মালিক বিন ওয়াহাব (রহ.)-এর নেতৃত্বে একদল সাহাবি চট্টগ্রাম বন্দর হয়ে সমুদ্র পথ পাড়ি দিয়ে চীনে গমন করেন।
এরপর থেকে আরব, ইয়েমেন,খোরাসান, মধ্য এশিয়া, ইরাক, ইরান ও উত্তর ভারত থেকে পীর, ফকির, দরবেশ, ওলি-আউলিয়া ও সুফি সাধকদের এ দেশে আগমন ঘটতে থাকে। ১২০৪ খ্রিস্টাব্দে মুসলিম বিজয়ের আগে খ্রিস্টীয় ১১-১২ শতাব্দীতে যেসব গাউস, কুতুব, সুফি-সাধক এ দেশে ইসলাম প্রচারে আত্মনিয়োগ করেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:
শাহ সুলতান রুমী (রহ.),বাবা আদম শহীদ (রহ.),শাহ সুলতান বলখি মাহি সওয়ার (রহ.),শেখ ফরিদ উদ্দিন গঞ্জেশকর (রহ.), শেখ শরফুদ্দীন আবু তাওয়ামা, সৈয়দ শাহ তুরকান শহীদ (রহ.), সৈয়দ আহমদ তন্নুরী ওরফে মিরান শাহ (রহ.),সৈয়দ নাসিরউদ্দীন শাহ নেকমর্দান (রহ.), মখদুম শাহ দৌলাহ শহীদ (রহ.), শাহ মখদুম রুপোশ (রহ.),শাহজালাল ইয়েমেনি (রহ.),শাহ পরাণ (রহ.), শাহরাস্তি বোগদাদি (রহ.),শাহ বদর আউলিয়া,খান জাহান আলী (রহ.), শাহ আলী বোগদাদি (রহ.) সাইয়্যিদ শাহ নিয়ামতুল্লাহ বুৎ-সাকেন (রহ.),সৈয়দ শাহ নূর (রহ.),খাজা শরফুদ্দীন চিশতী,সৈয়দ শাহ নেয়ামত উল্লাহ (রহ.),শাহ আমানত (রহ.),শাহ সুফি সাইয়্যেদ মুহাম্মদ দায়েম (রহ.) শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারি (রহ.)
Visit Our Social Site: Group: https://www.facebook.com/groups/globaltourb Page: https://www.facebook.com/globaltourb
Recent Comments