গ্লোবাল ট্যুর: মুক্তিযুদ্ধ জাদুঘর বাংলাদেশের রাজধানী ঢাকা নগরীর কেন্দ্রস্থল আগারগাঁওয়ে অবস্থিত। এই জাদুঘরে মুক্তিযুদ্ধের দূর্লভ ছবি এবং মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত বিভিন্ন ধরনের সামগ্রী সংরক্ষিত আছে। ১৯৯৬ সালের ২২ মার্চ সেগুনবাগিচার একটি ভবন ভাড়া কার্যক্রম শুরু মুক্তিযুদ্ধ জাদুঘরের। ২০১১ সালের ৪ মে মুক্তিযুদ্ধ জাদুঘরের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ২০১৭ সালের ১৬ এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে আগারগাঁওয়ে চালু হয় মুক্তিযুদ্ধ জাদুঘরের নতুন ভবন। নতুন এই ভবনে ছয়টি গ্যালারি রয়েছে। গ্যালারিগুলো ভবনের চতুর্থ ও পঞ্চম তলায়। প্রথম গ্যালারিতে প্রাগৈতিহাসিক কাল থেকে ১৯৭০ সাল পর্যন্ত কালপর্বে এই জনপদের প্রতিনিধিত্বমূলক প্রতœনিদর্শন রয়েছে। দ্বিতীয় গ্যালারিতে ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের ঘটনা থেকে ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলায় প্রবাসী সরকার গঠন পর্ব পর্যন্ত রয়েছে। তৃতীয় গ্যালারীতে ২৫ মার্চ বাঙালিদের ওপর পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার বর্বরতা তুলে ধরা হয়েছে। এ ছাড়া স্বাধীনতার ঘোষণা রয়েছে এই গ্যালারিতে। আরো রয়েছে উদ্বাস্তুহয়ে পড়া বাঙালিদের শরণার্থী হিসেবে ভারতে যাত্রা, সেখানে আশ্রয় ও জীবনযাপনের ঘটনাবলি। চতুর্থ,পঞ্চম ও ষষ্ঠ গ্যালারিতে বিভিন্ন পর্যায়ে বাঙালির প্রতিরোধ গড়ে তোলার নিদর্শন রয়েছে। মুক্তিযুদ্ধের সম্মুখযুদ্ধ, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ, গণমানুষের দুরবস্থা, যৌথ বাহিনীর অভিযান, বিভিন্ন অঞ্চলে বিজয়, বুদ্ধিজীবী হত্যা, ঢাকায় পাকিস্তানি দখলদারদের আতœসমর্পণ ক্রমানুসারে সাজানো রয়েছে।

সময়সূচী: সোমবার থেকে শনিবার সকাল ১০টা থেকে বিকাল বিকাল ৫টা পর্যন্ত মুক্তিযুদ্ধ জাদুঘর খোলা থাকে।এটিতে সাধারণত শুক্রবার ও শনিবার ভিড় বেশি হয়।রবিবার সাপ্তাহিক ছুটি । প্রবেশ ফি: এই জাদুঘরটির টিকেটের মূল্য ২০ টাকা জনপ্রতি।

কিভাবে যাবেন: দেশ থেকে সড়কপথ, রেলপথ ও আকাশপথে এবং বিদেশ থেকে আকাশপথে ঢাকায় যাওয়া যাবে। ঢাকা শাহজালাল বিমান বন্দর, কমলাপুর রেলষ্টেশন, সায়দাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল অথবা গাবতলী বাস টার্মিনাল থেকে প্রাইভেট ট্যক্সি করে মুক্তিযুদ্ধ জাদুঘরে যাওয়া যাবে। ঢাকার ফার্মগেট,শ্যামলী, গ্রীনরোড, ধানমন্ডি ও আগারগাঁয়ের যেকোন স্থান হতে রিকশাযোগে মুক্তিযুদ্ধজাদুঘরে যাওয়া যাবে।

🌍আপনি কি সপরিবারে বা এককভাবে ভ্রমণের জন্য ভিসা আবেদন করতে চাচ্ছেন? দেশ থেকে বা দেশের বাইরে থেকেও অনলাইনে আবেদন করা এখন খুবই সহজ! আমরা অত্যন্ত অভিজ্ঞ ভিসা প্রসেসিং অফিসারের মাধ্যমে আপনার ভিসা আবেদন অত্যন্ত যত্ন সহকারে প্রক্রিয়া করি।
🌍 UK, Australia, New Zealand, USA, Canada, and Schengen Visit Visa Processing
🌍 UAE, QATAR, SAUDI ARABIA, EGYPT, MOROCCO, IRAN, PAKISTAN, Uzbekistan, Singapore, Malaysia,
যোগাযোগ: Call/WhatsApp +88-01903-845418 Email:bdtour7@gmail.com