গ্লোবাল ট্যুর: ২০২৫ সালে বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে তিন ধাপ পিছিয়েছে বাংলাদেশ। শক্তিশালী পাসপোর্টের দিক থেকে বাংলাদেশের অবস্থান এখন ১০০তম। এই অবস্থানে থেকে মাত্র ৪০টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারবেন বাংলাদেশের পাসপোর্টধারীরা।
যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সূচকে এসব তথ্য জানা গেছে। সংস্থাটির ওয়েবসাইটে আরও বলা হয়েছে, কোনো দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া কিংবা ভিসামুক্ত সুবিধা নিয়ে কতটি দেশে যাওয়া যায়, এর ওপর ভিত্তি করে শক্তিশালী পাসপোর্টের এ সূচক তৈরি করা হয়েছে। এ ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়েছে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট ও ২২৭টি ভ্রমণ গন্তব্য।
সূচকে প্রকাশ করা তথ্য বলছে, এখন বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া বিশ্বের ৪০টি দেশে ভ্রমণ করতে পারেন।এ বছরের সূচকে এককভাবে শীর্ষে অবস্থানে আছে সিঙ্গাপুর। দেশটির পাসপোর্টধারীরা ১৯৫টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। দ্বিতীয় অবস্থানে আছে জাপান। ১৯৩ দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন জাপানের পাসপোর্টধারীরা। গত বছর সূচকে যৌথভাবে শীর্ষে ছিল ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সিঙ্গাপুর ও স্পেন।
গত বছরের মতো শক্তিশালী পাসপোর্টের সূচকে এ বছরও সবার নিচে আছে আফগানিস্তান (১০৬তম)। আফগান পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ২৬টি দেশে ভ্রমণ করতে পারেন। সূচকে আফগানিস্তানের ওপরে রয়েছে সিরিয়া (১০৫তম), ইরাক (১০৪তম), পাকিস্তান ও ইয়েমেন (১০৩তম)। দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর অবস্থান যথাক্রমে মালদ্বীপ (৫৩তম), ভারত (৮৫তম) ও শ্রীলঙ্কা (৯৬তম)।
আপনি কি সপরিবারে বা এককভাবে ভ্রমণের জন্য ভিসা আবেদন করতে চাচ্ছেন? দেশ থেকে বা দেশের বাইরে থেকেও আবেদন করা এখন খুবই সহজ! আমরা অভিজ্ঞ ভিসা প্রসেসিং অফিসারের মাধ্যমে আপনার ভিসা আবেদন যত্ন সহকারে প্রক্রিয়া করি। আমাদের টিমে রয়েছেন বাস্তবে বিভিন্ন দেশ ভ্রমণকারী, যাদের এ বিষয়ে অভিজ্ঞতা রয়েছে। এছাড়াও রয়েছে ইনভাইটেশন অথবা স্পনসর করার মত লোক।
Visit Our Social Site: Group: https://www.facebook.com/groups/globaltourb Page: https://www.facebook.com/globaltourb
Recent Comments